সিটি আইটি মেগা ফেয়ারে গ্লোবাল ব্র্যান্ডের স্টলে গেম প্রেমীদের ভীড়
রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে চলছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪। হাল প্রযুক্তির প্রযুক্তি পণ্যের পসরা নিয়ে আইডিবি ভবনের দোকানগুলো সাজানো হয়েছে নতুন সাজে। প্রবেশ পথ, দোকানের দেয়াল ও সিলিংয়ে শোভা পাচ্ছে বাহারি ফেস্টুন ও বেলুন।
মেলায় গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র প্রতিনিধিত্ব করছে অর্ধডজন প্রযুক্তি ব্র্যান্ড। ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা উপহার। ব্র্যান্ডগুলো হলো- আসুস, লেনোভো, ইউগ্রীন, কিউডি, মাইক্রোল্যাব, জিগম্যাটেক, এনজেডএক্সটি এবং কুলার মাস্টার।
এসব ব্র্যান্ড তাদের পণ্য সারিতে সর্বশেষ মডেল যুক্ত করার পাশাপাশি মূল ছাড়, উপহার দিচ্ছে দর্শনার্থী ও ক্রেতাদের। মেলায় গ্লোবাল ব্র্যান্ডের ইউগ্রীন ও মাইক্রোল্যাব এর স্টলে হিট দা টার্গেট গেম, কিউডি স্টলে কিউডি বার্ড গেম খেলতে ভিড় দেখা গেছে।
স্টল গুলোতে গেম খেলে রোবট চার্জার, পাওয়ার ব্যাংক, রাউটার, হেডফোন জিতে নিয়ে বাড়ি ফিরছেন অনেক দর্শনার্থী। কেউ আবার প্রয়োজনী পণ্যটি ছাড় মূল্যে কিনছেন। অনেকে আবার ঘুরে ঘুরে দেখে আর দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। যাবার সময় এদের অনেককেই দেখা গেছে টি-শার্ট ও ক্যাপ উপহার পেতে।
গত ১৩ নভেম্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি;র উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব জসীম উদ্দীন খোন্দকার প্রযুক্তি খাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের অপার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। সেই সম্ভাবনার সীমান ছাড়াতেই এবার তাদের স্টল ও প্রণোদনায় দেখা গেছে জেন জি প্রজন্মকে আকর্ষণের উদ্যোগ।







